কিশোর কিশোরী ক্লাব, তেরখাদা
Wednesday, February 9, 2022
Tuesday, March 30, 2021
কিশোর কিশোরী ক্লাব কী ও এর লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ
কিশোর কিশোরী ক্লাব মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত একটি প্রকল্প। সমাজের বিভিন্ন স্তরের প্রান্তিক কিশোর কিশোরীদের জেন্ডার বেইজড ভায়োলেন্স প্রতিরোধে সক্ষম করা এবং Sexual & Reproductive Health And Rights (SRHR) বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের অবস্থানকে সুদৃঢ় করার লক্ষ্যে মহিলা বিষয়ক অধিদপ্তর এর "কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প" যাত্রা শুরু করেছে।
কিশোর কিশোরী ক্লাবের মাধ্যমে বিভিন্ন সৃজনশীল ও সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে কিশোর কিশোরীদের সম্পর্ককে সূদৃঢ় করার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনায়ন করা।
এই ক্লাবে ১০-১৯ বছর বয়সী ছেলে মেয়েরা সদস্য হবে। তারা ক্লাবের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সচেতন হবে। যার ফলে বাল্যবিবাহ রোধ, নারী নির্যাতন ও ইভটিজিং হ্রাস, নারীর সম্মান বৃদ্ধি এবং সমাজে নারীর গুরত্ব বাড়বে। সমাজ থেকে জেন্ডার বেজড ভায়োলেন্স দূর হবে। কিশোর- কিশোরীদের মধ্যে সমাজের উন্নয়ন মুলক কাজের বীজ রোপিত হবে। সুনাগরিক হিসেবে বেড়ে উঠবে এসব ছেলে-মেয়েরা।
সুবিধা সমূহঃ
বিনামূল্যে সংগীত ও আবৃত্তি এবং জেন্ডার বিষয়ক প্রশিক্ষণ প্রদানসহ অতি গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ের উপর প্রশক্ষিণ প্রদান, প্রতি ক্লাসে টিফিন/নাস্তা প্রদানসহ বিভিন্ন প্রকার সুযোগ-সুবিধা প্রদান করা হয়।
কিশোর কিশোরী ক্লাবের সদস্য হতে চাও ?
আগ্রহী ছাত্র-ছাত্রীবৃন্দ অতিসত্তর স্ব স্ব ইউনিয়ন কিশোর কিশোরী ক্লাবের শিক্ষকের সাথে যোগাযোগ করো অথবা আমাদেরকে ম্যাসেজ করো।
Subscribe to:
Posts (Atom)
-
কিশোর কিশোরী ক্লাব মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত একটি প্রকল্প। সমাজের বিভিন্ন স্তরের প্রান্তিক কিশোর কিশোরীদের জেন্ডার বেইজড ভায়োলেন...